নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বড় একটা ওয়াটার প্ল্যান্ট যেখানে নদী থেকে পানি এনে পরিশোধিত করে আপনাদের দিতে পারব, আমরা সে প্রকল্পের কাজ করার চেষ্টা করছি। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন। আমাদের পানি নেই যথেষ্ট তারপরেও আপনারা পানির বিল ধরছেন কেন। পানি পর্যাপ্ত না থাকলেও আপনারা কিন্তু পর্যাপ্ত পানি পাচ্ছেন। কারন প্রত্যেকের বাড়িতে ডিপ বসানো আছে। এই ডিপ থেকে যে পানিটা তুলছেন সেটাও কিন্তু সরকারের সম্পদ। এই দেশের মধ্যে আপনার আমার যা আছে সবই সরকারের সম্পদ।
বুধবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ডে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারি সরকারের সম্পদ বলেই বাড়িঘর ও ভূমি ট্যাক্স সরকারকে দিতে হয়। সুতরাং পানির ট্যাক্সও আপনাদের দিতে হবে৷ আমি পরিস্কার ভাবে বলতে চাই যার যার বাড়িতে ডিপ আছে এবং সেখান থেকে পানি উত্তোলন করছেন সেটারও একটা ফি আছে। সেই টাকাটা সব জায়গায় ৩ পার্সেন্ট সে অনুযায়ী ধরেছি। আমি কী কারনে আমার জনগনের ওপর চাপ সৃষ্টি করবো, নিশ্চয়ই না।
তিনি আরো বলেন, আমার ভেতর বাহির এক সমান। আপনারা আমাকে ট্যাক্স দেবেন। আমি আপনাদের ভাল সেবা দেয়ার চেষ্টা করবো, এটাই নিয়ম। জলাবদ্ধতা যেখানে হয় সে উত্তরদিকে আমার করনীয় কিছু নেই। কারন সেখানে পানি বোর্ড কাজ করছে পাম্প ঠিক করা হচ্ছে। এগুলো সম্পন্ন হলে কিছুটা সমাধান হবে তবে সম্পূর্ণ সমাধান হবে না।
তবে অনুষ্ঠানের ব্যানারে আইভীর ছবি থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় এতে নেতাকর্মীরা ক্ষুব্দ হন। অনেকে এ কারণে অনুষ্ঠানস্থল থেকে চলে যান।