নারায়ণগঞ্জের দুইজন দরিদ্র মেধাবী শিক্ষার্থী ইভা ও রফিনের পড়াশোনার দায়িত্বভার গ্রহন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও শিক্ষাউপকরণ তুলে দেন।
আরও পড়ুন : না’গঞ্জে রাস্তা পারাপারের সময় লরির চাকায় পিষ্টে বৃদ্ধার মৃত্যু
বুধবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইভা ও রাফিনের সাথে সাক্ষাৎ শেষে তাদের হাতে এই উপহার তুলে দেন ডিসি।
এসময় ডিসি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা করেন। ভবিষ্যতে কোন প্রয়োজন হলে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসকের কাছ থেকে এই করোনার দুঃসময়ে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ খুশি হন ইভা ও রাফিন।