1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

থানায় ঢুকে দুই পক্ষের হাতাহাতিতে ৩ পুলিশ আহত, আটক ৪

বরিশাল প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৩৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

বরিশাল জেলার উজিরপুর থানায় দুই পক্ষের হাতাহাতি ঠেকাতে গিয়ে আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারী ৪ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো- উজিরপুরের মুন্ডপাশা গ্রামের সাইফুল, সজিব হাওলাদার, মাইনুল এবং রাজিব।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ইভটিজিংয়ের অভিযোগ এনে এক মেয়ের পরিবারের সদস্যরা স্থানীয় আজিজ ফকিরের ছেলে নোমান ফকিরকে মারধর এবং পিতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নোমান ফকিরকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরের পর ইভটিজিংয়ের শিকার ঐ মেয়ের পক্ষের ৬/৭ জন থানায় ঢুকে নোমান ফকিরের উপর পুনরায় হামলা চালায়।

এসময় থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদেব, এসআই মাহবুব এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালানো হয়।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, পুলিশের উপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved