1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

‘তৃণমূল আওয়ামী লীগ’ প্রতিষ্ঠা করে চাঁদাবাজী করতেন তিনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৯০ Time View
‘তৃণমূল আওয়ামী লীগ’ প্রতিষ্ঠা করে চাঁদাবাজী করতেন তিনি

তৃণমূল আওয়ামীলীগ নামক এক ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে প্রতারণা ও অবৈধ অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এম কে সাগর নামে এ প্রতারককে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার ২ সহযোগীকেও গ্রেফতার করে র‌্যাব। একই সময় তার প্রতিষ্ঠিত ভুঁইফোড় সংগঠনের সেমিনারের ভিডিও, ভুয়া নথি, চুক্তিপত্র, ব্যানার ও ভিজিটিং কার্ড, অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা উপরোক্ত তথ্যগুলো জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিও জানায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাগর তৃণমূল আওয়ামীলীগ নামক এক ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। ভুক্তভোগীদের বিভিন্ন সময় মুঠোফোনে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করতো। এছাড়াও সে মাননীয় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ হিসেবে ভুয়া মেসেজ আদান প্রদানের স্ক্রিনশট প্রদান এবং এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতো। এমনকি সাগর চাঁদাবাজির উদ্দেশ্যে অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করত। এসএসসি পাশ দাবিকৃত সাগরের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ গ্রহণ ছাড়াও প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচারের অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন র‌্যাব সিও।

র‌্যাব অধিনায়ক আরো উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকেই অধিকাংশ ক্ষেত্রে প্রতারনার প্রাথমিক ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছিল এম কে সাগর। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে সে রাজধানীর বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে দলীয় সভা সমাবেশের আয়োজন করত। এ সকল অনুষ্ঠানের ছবি ও ভিডিও সে ব্যবহার করত তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। খন্দকার কামাল ওরফে সাগর ওরফ এম কে সাগরের গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার ৫নং মঙ্গলকোট এলাকায়। দীর্ঘদিন যাবৎ সে সাভার ও আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করেন এবং দেশের বিভিন্ন স্থানে অপকর্মগুলো করে আসছিলেন বলে উল্লেখ করে র‌্যাব। এ প্রতারককে বুধবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved