বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ওসোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং সোনালী ও জনতা ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষাস্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাময়িকভাবে স্থগিত করা হয় এই তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকার্স সিলেকশন কমিটির তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পাশাপাশি শনিবারের পরীক্ষার বিষয়ে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, সিনিয়র অফিসার (আইটি) পদের পরীক্ষা ১৩ নভেম্বর (শনিবার) এবং অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট wwww.erecruitment.bb.org.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।