নারায়ণগঞ্জ জেলার বন্দরে তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম মো. শাওন (১২)। সে একই জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর রাজিবপুর এলাকার মো. আলম মিয়ার ছেলে।
আরও পড়ুন- গজারিয়ায় বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মো. সুজন আহম্মেদ বলেন, নিহত শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।