ঢাকা-চট্টগ্রাম মহাসকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। তারাবো সুপার নামে ঐ বাসটি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় গুরুতর কেউ নিহত হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গার্মেন্ট শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হটাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০-২৫ জন শ্রমিক আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়।