ফরিদপুর শহরে ডাস্টবিনে মিলল নবজাতকের লাশ। আজ রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের থানা রোড এলাকার এক ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকালে ওই ডাস্টবিনে মৃত অবস্থায় ওই নবজাতক ছেলেশিশুটিকে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আরো পড়ুন- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।