1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ডাব প্রতীকে নৌকার বিরুদ্ধে লড়বেন হিরো আলম

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

ডাব প্রতীক পেয়ে নৌকার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়বেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছ থেকে এ প্রতীক পান তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনি মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াতে চাই। এর আগে যেভাবে মানুষ আমাকে সমর্থন দিয়ে এসেছে, আশা করছি এবারও পাশে থাকবে-যোগ করেন তিনি।

আসনটিতে হিরো আলমের প্রতিদ্বন্দ্বীরা হলেন- নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান।

উল্লেখ্য, হিরো আলম ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচন করার ঘোষণা দেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন এবং রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সেখানেই নির্বাচন করার ঘোষণা দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved