1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১০৪ Time View
প্রতীকী ছবি।

যশোরের নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় জিসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস্ সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ১০ম শ্রেণির ছাত্র ছিল। জিসানের পিতা মো. আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার মাতা জাহানারা বেগম পদ্দ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোটর সাইকেলযোগে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দীপ্তি জিসানকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া স্টেশনমাস্টার মো. বুলবুল হোসেন জানান যশোরগামী রকেট ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved