1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

জাভাস্ক্রিপ্টের জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৪৩ Time View

২৫ বছর আগে ব্রেন্ডন আইকের হাত ধরে যাত্রা শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। বর্তমানে এটি জনপ্রিয়তার শীর্ষে আছে। শুধু তাই নয়, দ্বিতীয় শীর্ষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়িয়েই চলেছে জাভাস্ক্রিপ্ট।
ডেভেলপার অ্যানালিস্ট ফার্ম স্ল্যাশডাটার বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, ২০২০ সালের তৃতীয় ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে ১ কোটি ২৪ লাখ ডেভেলপার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে। এর মধ্যে ৫০ লাখ ডেভেলপার যুক্ত হয়েছেন গত পাঁচ বছরে, যা যেকোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সর্বোচ্চ।
জাভাস্ক্রিপ্টের ব্যাপক জনপ্রিয়তা সম্পর্কে আইবিএমের মুখপাত্র গিরেশ পুনাথিল বলেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক থাকলেও জাভাস্ক্রিপ্টের জনপ্রিয়তার মূল কারণ হলো এটির সঙ্গে সহজেই মানিয়ে নেওয়া যায়। এছাড়া এটি দ্রুতগতির, উন্মুক্ত এবং এর কিছু শক্তিশালী ক্ষমতা রয়েছে।
বিভিন্ন ব্রাউজারের ওয়েব পেজে ঠিকমতো কাজ করার জন্য ধীরে ধীরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে জাভা কর্তৃপক্ষ। এ কারণে ডেভেলপারদের কাছে এটি এতো জনপ্রিয় হয়ে উঠেছে। জাভা কর্তৃপক্ষ বলছে, বর্তমানে প্রায় ৯৫ শতাংশ ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়।
জাভা বর্তমানে ব্যাকএন্ডেও ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারের পরিমাণ দিন দিন বাড়ছে। ব্যাকএন্ড হলো যেখানে গণনা কাজ সম্পাদিত হয়। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে ব্যাকএন্ডের ক্ষেত্রেও জনপ্রিয় হয়ে উঠবে জাভাস্ক্রিপ্ট।খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved