1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জাতীয় পতাকা হাতে সিদ্ধিরগঞ্জে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিজয় র‌্যালী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

জাতীয় পতাকা হাতে বিজয় র‌্যালি করেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তারা এ বিজয় র‌্যালী করে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে। বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থা সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিজয় র‌্যালীতে প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তি অংশগ্রহণ করে। সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হওয়া বিজয় র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়ে শেষ করে। এতে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নামে করতালির মাধ্যমে নানা স্লোগান দেয়।

এদিকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের র‌্যালী দেখতে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করে। এসময় দর্শনার্থীদের অনেকেই মোবাইলে তাদের ছবি তুলে। অনেকেই করে আবার ভিডিও ধারণ করে। তৃতীয় লিঙ্গের সদস্যরা জানায়, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এ বিজয় র‌্যালীর আয়োজন করেছি। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলে উল্লেখ করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved