1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনলেন সেই রিক্সাচালক

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা সেই রিক্সাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়। সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তাফ=ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।


মনোনয়ন সংগ্রহের পর সুজন সাংবাদিকদের বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। রাজধানীর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল, একটি রাজনেতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পারবে। এ জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই।



উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved