1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

জাতির পিতার অবর্তমানে উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা : ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৭৯ Time View
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান

বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে বঙ্গবন্ধু সমাপ্ত করে যেতে পারেননি। জাতির পিতার অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কাণ্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তায় গড়ে উঠছে।

শনিবার (১৩ নভেম্বর) জেলার সরিষাবাড়ী পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কেউ কোনদিন কল্পনা করতে পারেনাই যে বিদেশি অর্থায়ন ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু করা সম্ভব। পাকিস্তানের দালালেরা পদ্মাসেতু নির্মান বন্ধ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। জাতির পিতার কন্যা শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন।

সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আধূনিকায়নে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার। এই উন্নয়ন দেশ বিরোধী একটি শ্রেণি চোখে দেখে না। তারা নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না বলেন ডা.মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, কাউন্সিলর মোহাম্মদ আলী, সাখাওয়াত আলম মুকুল, আব্দুল হক তরফদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved