মেহেরপুরে বিদ্যুৎচালিত সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্টে ভুনু হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ভুনু হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের জাদু শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, আজ শুক্রবার বিকালের দিকে ভুনু তার জমিতে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন- গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে ভুলুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় বলেও জানান ওসি।