সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মারামারি মামলার ৫ আসামি আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (২৫ মে) সকালে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আকমল হোসন ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। প্রায়ই দু’পক্ষের মধ্যে এনিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে।
এঘটনায় দু’পক্ষই জগন্নাথপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। শাহ আকমল হোসনের পক্ষের দায়ের করা ২টি মামলার ৫ আসামি থানায় এসে আত্মসমর্পণ করে। এর আগে কাজল মিয়া পক্ষের দায়ের করা মামলার ৭২ জন আসামির মধ্যে সোমবার ৩৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার আত্মসমর্পণকারি ৫ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ###