1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৬৪ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তানজিনা আক্তার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তানজিনা উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং লামাসানিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, তানজিনা রাতে নিজের ঘরে সবার অগোচরে দরজা লাগিয়ে ঘরের তিরের সঙ্গে প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। দোয়ারাবাজার থানার এস আই নোবেল সরকার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পরে আত্মহত্যার কারণ জানা যাবে।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved