চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে জমির উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে জমিরকে গ্রেফতার করা হয়। জমির উদ্দিন ওই এলাকার কামাল মেম্বারের বাড়ির আব্দুস সালামের ছেলে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন- স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, কারাগারে দুলাভাই
সংশ্লিষ্ট জানা যায়, ভুক্তভোগীর স্বামী গত ২৫ জানুয়ারি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান। সেই সুযোগে পরদিন ছেলের বউকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন শ্বশুর জমির উদ্দিন। এ ঘটনায় মঙ্গলবার রাতে বোয়ালখালী থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর করা মামলার ভিত্তিতে জমির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।