1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ছিন্নমূল মানুষদের রাতে ঘুরে ঘুরে কম্বল দিলেন ডিসি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কায়ছারুল ইসলাম। কয়েক দিন যাবত টাঙ্গাইলে শীত জেঁকে বসায় শীতের হাত থেকে টাঙ্গাইলের ছিন্নমূল মানুষদের শীত লাঘব করতে তিনি শীত বস্ত্র বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতাল, রেলস্টেশন, বাসস্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এছাড়াও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

কম্বল বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জেলা প্রশাসক সরকার মোহাম্মদ কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved