চিত্রনায়িকা পরীমণি ও তাঁর বাসা থেকে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে এ মামলা করেছে।
র্যাব-০১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ –এর ৪২ (১) / ৪১ ধারায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বনানীর বাসা থেকে নায়িকা পরীমণিকে মাদকসহ আটক করে র্যাব। একই দিন প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়।