1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

গোটা দুনিয়ায় মানবতা উপহার দিয়েছে ইসলাম: চরমোনাই পীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯১ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেছেন, গোটা দুুনিয়ার মধ্যে মানবতা উপহার দিয়েছে ইসলাম। ইসলামের মধ্যে কোন ভেদাবেদ নেই। পীর, মুরিদ আমরা সবাই এক কাতারে থাকি। ইসলাম স্বাধীনতার শিক্ষা দিয়েছে, এ জন্য আমরা কি চাই? আমরা নামাজের কাতারের ন্যায় সমাজ উপহার দিতে চাই। এতে সমাজে কোন ধরণের ভেদাবেদ থাকবে না। ইসলাম আসার আগে পুরুষ ও মহিলাদের মধ্যে অনেক ভেদাবেদ ছিলো। মহিলাদের অধিকার বলতে কিছুই ছিলো না। শুধু অধিকার নয়, এমনকি কোন ঘরে মহিলা জন্ম গ্রহণ করা সবচেয়ে অপমানের বিষয় ছিলো। কিন্তু ইসলাম এসে শিক্ষা দিয়েছে, কোন মহিলা সন্তান জন্ম গ্রহণ করে তাকে লালন-পালন করে দীনি শিক্ষা দিয়ে, বিবাহ দিতে। যে করতে পারবে তার জন্য রয়েছে জান্নাত। মায়ের মর্জাদাও বেশী দিয়েছে ইসলাম।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাইকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনীত করায় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির উদ্যোগে শুকরিয়া জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোমবার (১ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স এন্ড প্রিয়ম নিবাসের সামনে এ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারী সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসলামইল, সহ-প্রচার সম্পাদক আহমেদ কবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved