1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

গেট বন্ধ করে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১৫৪ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ পরিচিতি সভা সম্পন্ন করেন নেতারা। পুলিশের ভয়ে এবং নেতাকর্মীদের রেষানলের ভয়ে গোপনে শহরের মাসদাইরে তৈমুর আলম খন্দকারের বাসভবনের নিচতলায় খন্দকার মিলনায়তনে  এ বৈঠকের আয়োজন করা হয় । তবে এতে কমিটির সদস্য ও আহবায়ক, সদস্য সচিবের নিজের লোক ছাড়া কাউকে থাকতে দেয়া হয়নি। এতে সভাপতিত্ব করে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন মাহমুদ। জানা যায়, কমিটি ঘোষণার পর এটি কমিটির নেতাদের প্রথম বৈঠক। এতে কমিটির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের নেতাদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন আহবায়ক ও সদস্য সচিবের নিজস্ব ব্যক্তিবর্গ। সকাল থেকেই পরিচিতি সভা উপলক্ষ্যে তৈমুর আলম খন্দকারের বাড়ির প্রধান ফটক বন্ধ রাখা হয়। শুধুমাত্র কমিটির লোকজন ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। এ ছাড়া পুলিশি ঝামেলা এড়াতে গোপনেই পরিচিতি সভা সম্পন্ন করেছেন নেতারা।
এ ছাড়াও কমিটিতে রাজপথের অনেক নেতাকেই বাদ দেয়া হয়েছে আর এতে দলের তৃণমূলের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। এ কারণে নেতাকর্মীদের প্রশ্ন ও রেষানলের ভয়েও অনেকটা নীরবেই সম্পন্ন করা হয়েছে এ পরিচিতি সভা। নেতাকর্মীদের পুলিশের ঝামেলা এড়াতেই গোপনে এ বৈঠক হয়েছে। তবে এতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে সাক্ষাৎ করেন। বৈঠক সুত্রে জানা গেছে, এতে সকলেই নিজেদের মতামত তুলে ধরে আগামী দিনে কিভাবে দলকে চালাবেন সে ব্যাপারে আলোচনা করেছেন। এসব বিষয় আহবায়ক ও সদস্য সচিব শুনেছেন এবং আগামীতে এসব এজেন্ডা নিয়ে কাজ করবেন তারা। এ বিষয়ে জানতে চাইলে তৈমুর আলম খন্দকার জানান, এটা মূলত কর্মীসভা ছিল না, ছিল কমিটির নেতাদের পরিচিতি সভা। আমরা নিজেদের মধ্যে নানা দলীয় আলোচনা করেছি এ বৈঠকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved