1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ধর্মীয় বিভিন্ন উপকরণ জানামাজ, তসবি, টুপি ইত্যাদি পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ভবনটিতে ছিল না ফায়ার হাইড্রেন্ট। এজন্য ভেতরের গোডাউনে ঢুকতে সময় লাগে। যার ফলে আগুন নেভাতে কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৮ তলা ওই ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।


মো. মামুনুর রশিদ বলেন, ভবনটির ওপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছে। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার সেগুলো এখানে মজুত করা ছিল। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তিনি আরো বলেন, এ মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিল, সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওপরে আমরা যতোটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি এসব মালামাল মজুত করা ছিল। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিল। সেহেতু আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে হাতে এখন কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved