গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামমের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫) ও তার নাতনি কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩)।
রেলওয়ে এবং থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি-নাতনি ও তাদেও প্রতিতবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অনাদিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।