1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ Time View

সাতক্ষীরার কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে শেখ সাইদুর রহমান (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইদুর রহমান উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

জানা গেছে, সাইদুর রহমান দীর্ঘদিন যাবৎ যশোরে বসবাস করতেন। গত সোমবার ডাক্তার দেখিয়ে গ্রামের বাড়িতে আসেন। রোগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় সাইদুর রহমানের মৃতদেহ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে থানার উপপরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved