1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৭৮ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

আজ সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যাওয়ার সময় মতলব সেতুর উত্তর প্রান্তে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নেতৃত্বে এ দুই উপজেলায় আওয়ামী লীগ শক্তিশালী। তার মাধ্যমেই এই এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।

সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন দেশের মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা। জনগণ সরকারের সকল উন্নয়নের সুফল ভোগ করছে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. প্রফেসর শামসুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved