নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কারাবন্দি নূর হোসেন ও নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিয়া মোহাম্মদ নূর উদ্দিনের মা আছিমুন্নেছা (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মঙ্গলবার বিকেলে বার্ধক্যজণিত কারণে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নূর হোসেনের ছোট ভাই আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ মিয়া। তিনি বলেন, তার মা বার্ধক্যজণিত রোগসহ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ছয় পুত্র, দুই কন্যা, নাতি নাতনী, আত্বীয়স্বজন ও অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।