1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৯৬ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

রাজধানী ঢাকার খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় মো শিহাব (২২) নামে ইঞ্জিচালিত অটোর এক আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আজ শুক্রবার (৭ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। তিনি বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন।

আরও পড়ুন- ঢাকা মেডিকেল কলেজের সামনে মিলল নবজাতকের লাশ

নিহতের চাচাতো ভাই নাঈম বলেন, নিহত শিহাব রাজমিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯ টায় কাউলা থেকে একটি ইঞ্জিন চালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved