নারায়ণগঞ্জে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ সালের অফিসিয়াল ব্যাচের উদ্যোগে বার্ষিক মিলন মেলা ও ক্রিকেট কার্নিভাল ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দিনভর নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। জমকালো এ আয়োজনে ক্রিকেট খেলাসহ র্যাম্প শো, ড্যান্স শো ও ডিজে পার্টির আয়োজন করা হয়।
সাদিয়া সুলতানার উপস্থাপনায় ও সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বিপ্লব সাহা, নারায়ণগঞ্জ ক্লাব এর পরিচালক এস.এম রানা, মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাঈম হোসেন মিশাল প্রমুখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু এসএসসি ও এইচএসসি ৯-১১ গ্রুপের সদস্যদের উদ্দেশ্য বলেন, আমি অনেক গেট টুগেদার অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু এমন সুন্দর, গোছালো ও উৎসবমুখর অনুষ্ঠান কখনও দেখিনি। আমি গর্বিত এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। সামনের (ভবিষ্যত) আয়োজন গুলো আরও সুন্দর করতে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে তিনি বলেন, আমি ১৯৯০ সালের এসএসসি ব্যাচের ছাত্র। আমিও আমার বন্ধুদের নিয়ে এমন একটা গেট টুগেদারের আয়োজন করতে চাই।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোবায়েদ আহমেদ সোহাগ, সাইফুল ইসলাম, ইসতিয়াক আহমেদ সোহেল, মোঃ সুমন হোসেন, মোঃ রিয়াজুল, শামসুল আমরিন রক্সি, আল-মামুন, সাদিয়া সুলতানা, অন্তরা সাহা, সোহাগ রানা, ইকরাম সরকার প্রমুখ।