1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কে চোখ রাঙালো কে চোখ বাঁকালো যায় আসে না, নির্বাচন হবেই: প্রধানমন্ত্রী - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

কে চোখ রাঙালো কে চোখ বাঁকালো যায় আসে না, নির্বাচন হবেই: প্রধানমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবেএ তিনি বলেছেন, কে চোখ রাঙালো, কে চোখ বাঁকালো তাতে যায় আসে না। নির্বাচন হবেই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ৩ দিনের সরকারি সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন শুরু হয় বিকাল সাড়ে তিনটায়।

বিরোধী দলের সঙ্গে সংলাপের তাগিদ দিচ্ছেন বিদেশিরা, এমন সম্ভাবনা আছে কিনা প্রশ্নে শেখ হাসিনা বলেন, কাদের সঙ্গে বসব। ওরা মানুষের জাত নাকি? যেভাবে পিটিয়ে পুলিশ মারল ওইদিন (২৮ অক্টোবর), কোনো মানুষ এমনটা করতে পারে নাকি। ওরা মানুষের জাত নাকি? তাদের সঙ্গে কীসের সংলাপ। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচন হবেই। কোনো সহিংসতা করে লাভ হবে না। ২০১৩ সালে পারে নাই, ২০১৮ সালেও পারে নাই।
ব্রাসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব এ সফরকালে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি বলেন, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

এ ছাড়া এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, অবরোধ ও পাল্টা অবরোধের কারণে অর্থনৈতিক অভিঘাত বিবেচনায় নিয়ে আমি বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোকে এলসিডি উত্তরণ পরবর্তী ৩ বছরের পরিবর্তে ৬ বছরের জন্য বাণিজ্য সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখতে অনুরোধ জানাই।

উল্লেখ্য, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান শেখ হাসিনা। সফরকালে সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। সফর শেষে ২৭ অক্টোবর ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। গত ২৫ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে গত ২৪ অক্টোবর ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত ২৭ অক্টোবর (শুক্রবার) দেশে ফেরেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved