1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

কৃষকের চুরি হওয়া ২ গরুর সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

নিজের একমাত্র সম্বল কৃষক আইয়ুব আলীর হালের এক জোড়া গরু। কিন্তু তার সেই দুই গরু চুরি হয়ে গেছে। যাদের সন্ধানে তিনি বিভিন্ন এলাকায় খোঁজখবর নেন। কিন্তু কোথাও তার গরুর দু’টির সন্ধান পাননি। উপায়ন্তর না দেখে তিনি তার গরু দু’টির সন্ধান চেয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দেন তার কলেজপড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম (২০)। ঘটনাটি কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ফুলবাড়ী উপজেলার। কৃষক আইয়ুব আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকার আলহাজ মোক্তার আলীর ছেলে ।

আশরাফুল ইসলাম লিখেছেন- ‘আমাদের এই গরু দুটি আজ রাতে চোরেরা নিয়ে গেছে। স্থানীয় বাজারে সবাই একটু খোঁজ রাখবেন প্লিজ। যদি কোনো রকমে সন্ধান পাওয়া যায়। আমার মোবাইল নম্বরে দয়া করে জানাবেন।’

জানা গেছে, আইয়ুব আলী গরুর গাড়িতে করে কৃষিপণ্য পরিবহণের পাশাপাশি গরু দুটি দিয়ে হালচাষ করতেন।

এ বিষয়ে কৃষক আইয়ুব আলী বলেন, গরু হারিয়ে যাওয়ার পর আশপাশের সব বাজারে খোঁজ করেছি। কোথাও সন্ধান পাইনি। মনের দুঃখে থানায় যাইনি। গরু হারিয়েছে আমার, পুলিশ কী করবে!

আইয়ুব আলীর কলেজ পড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি গরু দুটি গোয়ালঘরে ছিল। মাঝরাত বা ভোররাতে গরু দুটি চুরি হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) খোঁজাখুঁজি করে না পেয়ে ফেসবুকে গরু দুটির ছবি দিয়ে সন্ধান চেয়েছি। এই গরু দুটিই ছিল আমাদের পরিবারের আয়ের পথ।

ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মাহফুজার রহমান বাদল বলেন, আইয়ুব আলীর দুটি গরু চুরির ঘটনা সত্য। গরু দুটির দাম দুই লাখ টাকার ওপরে হবে। তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা তা আমার জানা নেই।

প্রসঙ্গত: সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাড়ির গোয়ালঘর থেকে গরু দুটি চুরি হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved