1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেফতার ৭

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

প্রকাশ্যে রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্নের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজন গ্রেফতার হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র‌্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেফতার সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে র‌্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র‌্যাবের।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক যুবকের ওপর হামলার পর তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কব্জি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

লোমহর্ষক ঘটনা নিয়ে সিসিটিভির একটি ভিডিও গণমাধ্যমকে পাঠিয়েছে র‌্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved