1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৬১ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে নতুন নিয়মে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ Time View

এবার প্রথম নতুন নিয়মে কিশোরগঞ্জে ৯ নারীসহ ৬১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। আর এজন্য নির্দিষ্ট সাতটি ধাপ পার হতে হবে। ধাপ সাতটি সফলভাবে কৃতকার্যদের মধ্য থেকে নিরপেক্ষভাবে কোটাপূরণসহ সকল প্রার্থী বাছাই করা হবে।

এ নিয়োগ ক্ষেত্রে কোন রকম দালালি ও অনিয়ম- দূর্নীতির ক্ষেত্রে জিরো ট্রলারেন্স থাকবে। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও এ নতুন প্রক্রিয়ার নিয়োগে কঠোর ভূমিকা পালন করা হবে।

বৃহস্প্রতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের অফিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে হলে পার করতে হবে সাত ধাপ। ধাপগুলো হলো প্রিলিমিনারী স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

এই সাতটি ধাপের কোনো একটিতে অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না। নিয়োগে দুর্নীতি, তদ্বির ও অনিয়মের অভিযোগ থেকে বের হতে আইজিপি ড. বেনজীর আহমেদ এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এ নতুন নিয়মে কিশোরগঞ্জে ৬১জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। যার মধ্যে ৫২ জন পুরুষ ৯ জন নারী।

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved