কিশোরগঞ্জে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন ছয়না এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকার হাজী মো: তাহের উদ্দিনের ছেলে, মো: বাবুল মিয়া(২৮), মো: আ: মালেকের ছেলে দুদু মিয়া(৪৭), মো: সোবহানের ছেলে মোঃ নূরুল ইসলাম (২৯), বরজু রহমানের ছেলে মোঃ আরজু মিয়া(২৬), মৃত মো: হোসেন আলীর ছেলে মোঃ মাসুদ মিয়া(৩৩), মৃত আবুল হাশেমের ছেলে মোঃ ওমর ফারুক (৩২) ও হারেজ আলীর ছেলে সোহেল মাহমুদ (৩৪)।
আরও পড়ুন:- ৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে মডেল নাজের লাশ উদ্ধার
আটককৃত আসামী দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) লে.কমান্ডার এম.শোভন খান।