কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎতের এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎতের মহাব্যবস্থাপক মনির উদ্দিন মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার জন্য মঙ্গলবার (৩০ মার্চ) পৌনে ১২ টার দিকে শহর তুলির নতুন কারাগার এলাকায় জাম্পার সংযোগ টাইট দেয়ার কাজ করার সময় সিরাজগঞ্জের শফিকুল ইসলাম (২৮)নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
তার স্বজনদের খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন- কিশোরগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক