1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কিডনি দিয়েও স্বামীর জীবন বাঁচাতে পারলেন না স্ত্রী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

কিডনি দিয়েও স্বামীর জীবন বাঁচাতে পারলেন না স্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

কিডনি দিয়েও স্বামীর জীবন বাঁচাতে পারলেন না স্ত্রী লাভলী বেগম। টাঙ্গাইলের ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট মোন্নাফ আলীর (৫৪) দুটি কিডনি নষ্ট হলে স্ত্রী লাভলী তাকে নিজের একটি কিডনি দেন। তবুও স্বামী মোন্নাফ আলীকে বাঁচাতে পারেননি তিনি। ভারতের কলকাতার মকুন্দপুরস্থ রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন সোমবার (১০ জুলাই) সকাল ৭টায় মারা যান অ্যাডভোকেট মোন্নাফ আলী। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি দেন।

ডা. প্রতীক দাস ৬ এপ্রিল তার কিডনি প্রতিস্থাপন করেছিলেন। সফলভাবে অস্ত্রোপচারের পর মোন্নাফ ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ ছিলেন। ভারতে তার কাছে অবস্থান করে চিকিৎসাকালীন সার্বক্ষণিক তত্ত্বাবধান ও যোগাযোগ রক্ষা করছিলেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।

১১ জুলাই (মঙ্গলবার) ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে বলরামপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved