বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বৃহস্পতিবার বেলা ১১ টা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে গিয়ে তিনি পদত্যাগপত্র দেবেন বলে জানাগেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান এ তথ্য। স্পিকারের কাছে পদত্যাগ করে বেলা ১১ টা ৩০ টায় সংসদ সদস্য হারুণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা গেইট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করেন শায়রুল কবির খান।
উল্লেখ্য, বিএনপির পাঁচ সংসদ সদস্য ১১ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। হারুন বিদেশ থাকায় স্বশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেননি।