1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কারাগারে থেকে যে কারনে ওজন বাড়ল পরীমণির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ Time View
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

টালিউড পাড়ায় আলোচিত নায়িকা পরীমণি। গত ২৭ দিনের কারাবন্দী জীবনে কিছুটা মেদ জমেছে পরীমণির শরীরে। এমনটাই জানা গেল তার ঘনিষ্ঠজনদের সূত্রে। মুক্তি পেয়ে বাসায় ফেরার পর যারা পরীর সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকেই বিষয়টি লক্ষ্য করেছেন। এমনকি পরী নিজেও ওজন বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন।

এ দিকে গণমাধ্যমকে পরীমণি জানান, কারাগারে থাকা অবস্থায় ব্যায়াম করতে পারেননি। এছাড়া সেখানে ডায়েট মেনে খাবারও খেতে পারেননি। সে কারণেই ৩ কেজি ওজন বেড়েছে। অবশ্য এইটুকু ওজন বাড়া নিয়ে চিন্তিত নন পরী। কাজে ফেরার আগেই নিজেকে ফিট করে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে পরীমণিকে

স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন পরীমণি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যয়াম এবং ডায়েট মেনে খাদ্যগ্রহণ করেন তিনি। বিভিন্ন সময় ব্যায়ামের ছবি শেয়ার করে ভক্তদেরও জানিয়েছেন তার কসরতের কথা।

উল্লেখ্য যে, গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। আদালতের নির্দেশে কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তিলাভ করেন নায়িকা। পরীমণির হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। জেলে যাওয়ার আগে শেষ করেছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘মুখোশ’ সিনেমার কাজ। অনেকখানি এগিয়ে রেখেছেন ‘প্রীতিলতা’। এছাড়াও তার হাতে আছে ‘বায়োপিক’, ‘১৯৭১ সেই সব দিন’ ইত্যাদি সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved