1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে পরীমণিকে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৩৬ Time View
ঢাকাইয়া চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত।

রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে চিত্রনায়িকা পরীমণিকে। আজ বুধবার (৪ আগষ্ট) সন্ধ্যায় বনানীর লেক ভিউ ১৯ /এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব।

তথ্য নিশ্চিত করেছেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। অভিযানে পরিমণির বাসা থেকে বিদেশি মদ, এল.এস.ডি সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‍্যাবের সূত্র জানায়, বুধবার (৪ আগস্ট) পরীমণির বনানীর বাসায় অভিযানকালে গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পেরেছে, পরীমণির বাসায় নারীদের নিয়ে নানান কর্মকাণ্ড হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগও রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে পরীমণির বাসায় অভিযান চালানো হচ্ছে। র‍্যাবের ওই সূত্র আরও জানায়, র‍্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved