নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার অনুসারী বলে পরিচিত মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
গত সোমাবার (১৫ মার্চ) দিবাগত রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে এবং আব্দুল কাদের মির্জার অনুসারী।
আরও পড়ুন- আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও নেতাকর্মীরা ভুগছে: কাদের মির্জা
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তবে অভিযানে কাঞ্চনকে পাওয়া যায়নি।
কসাই কাঞ্চন এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হবে বলেও জানান ওসি রনি।