1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও নেতাকর্মীরা ভুগছে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৮৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে প্রশাসন ও সরকার কী ব্যবস্থা নেবে তা তারা জানে। আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না।

শনিবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি।

এ সময় আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, তাকে হত্যার চেষ্টা চলছে। প্রতিনিয়ত তার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। ওইদিন আমাকে হত্যা করার জন্য বসুরহাট পৌরসভা কার্যালয়ে দু’শর বেশি গুলি করেছে। আমার ১০-১২জন নেতাকর্মী এখনও ঢাকায় চিকিৎসাধীন।

আরও পড়ুন- বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা

তিনি বলেন, গত কয়েকদিনে আমার ৭-৮জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার নেতাকর্মীদের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু এক তরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেন মেয়র।

এরপর সংবাদ সম্মেলন শেষে মেয়র আবদুল কাদের মির্জা বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে পৌর ভবন থেকে বের হয়ে বসুরহাট বাজারের দিকে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved