1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কাজের মাধ্যমেই আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করি- মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৬৬ Time View

বুধবার (২ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ এর উন্নয়ন কাজের উদ্বোধনে এসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মানুষের জন্য কাজ-কর্ম করাই আমার ধর্ম। কাজের মাধ্যমেই আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করি।

বাংলাদেশ সরকার ৬৪টি জেলায় অনেকগুলো মসজিদ করছে। নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মসজিদটি হবে, আমি ইসলামি ফাউন্ডেশনে ডাকে সাড়া দিয়ে সেই মসজিদটি উদ্বোধন করায় সেখানে মসজিদটি হচ্ছেনা এবং মসজিদটি অনত্র সরিয়ে নেওয়ার জন্য পায়তারা হচ্ছে। প্রশাসন ভয়ে ভীত হয়ে আছে। প্রশাসন যদি এক ব্যক্তির নির্দেশকে না মানে তাহলে তাদের জন্য অসুবিধা হয়ে যায়।

এজন্য এখান থেকে মসজিদ সরিয়ে নেওয়া হবে। কি বিচিত্র এই দেশ! আমরা এসব মেনে নেই। তিনি বলেন, আপনারা জানেন- আমি সহজে পরাজয় বরণ করে নিতে চাই না। অন্যায় ক্ষেত্রে কিংবা কোন পরাশক্তির কাছে কখনও মাথা নত করিনি, ভবিষ্যতেও যেন করতে না হয়। ইনশা-আল্লাহ আমি ঐরকম আরেকটা মসজিদ করে দিতে পারবো।

আরও পড়ুন:  ‘নাসিক’ ট্রেনের চালক হতে চান আদুরে বাবু –  

আমি যেন একই আদলে মসজিদ নির্মাণ করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি। মেয়র আইভী বলেন, প্রায় দেড় বছর ধরে একটি প্রাকৃতিক দূর্যোগের কারণে কাজ-কর্ম কমে গেছে। এতে টাকা-পয়সারও একটু ঘাটতি দেখা দিয়েছে। অনেকে ঠিকমত টেক্স দেয়না। আমাদের নিজেদেরও কিছু সমস্যা দাড়িয়েছে। বেতন দেওয়াও কষ্ট হয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জে অনেক বাধার সম্মুখীন হয়ে কাজ করতে হয়। এগুলো মোকাবেলা করেই আস্তে আস্তে কাজগুলো করতে হয়। ইনশা-আল্লাহ আমাদের উন্নয়ন কাজ চলমান থাকবে। জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ ও কবরস্থান কমিটির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁয়ে গ্রা-নাইট পাথর বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ঈস্রাফিল প্রধান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ ও কবরস্থানের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, যুদ্ধকালীন কমান্ডার আলী হোসেন, প্রধান উপদেষ্টা আলহাজ¦ বদিউজ্জামান বদু, রেজাউল করিম কুদরত প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved