1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কলার বাগানে নারীর লাশ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কলার বাগানে নারীর লাশ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

কলার বাগানে পড়ে ছিলো নারীর লাশ। খবর পেয়ে সেই লাশ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি কলার বাগানের। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজার সংলগ্ন তালতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আঘাতের চিহ্ন রয়েছে নিহত নারীর পেটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে স্থানীয়রা ওই উপজেলার বালুচরা বাজার সংলগ্ন তালতলা এলাকার রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে সকাল ১০টার দিকে তারা এসে সেটি উদ্ধার করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত নারীর পেটে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। তাছাড়া ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিচয় উদ্ধার না হলে এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved