1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

করোনা: গত একদিনে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৭

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪২ Time View
Corona Virus

দেশে গত একদিনে মহামারি করোনা ভাইরাসে নতুন আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছেন আরও ৪০৭ জন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সারাদেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ৪০০ জন। এই সময়ে নতুন ৪০৭ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন।

আরও পড়ুন: অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: শেখ হাসিনা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

উল্লেখ্য যে, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved