1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৪ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায়। অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া একদিন বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধীদলীয় নেত্রীও হতে পারবেন না। কিন্তু আজ ভাগ্যের কারণে বিষয়টি তার ওপরই ফলে গেছে। আজ তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রীও হতে পারেননি।’

আরও পড়ুন- দেশের মানুষ আ’লীগ-বিএনপির ওপর বিরক্ত: জি এম কাদের

তিনি বলেন, ‌‘১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারেননি। এজন্যই আজ বিএনপির দুরাবস্থা।’

প্রধানমন্ত্রী জানান, ‌‘আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই এবং স্থান থাকবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ উপমহাদেশের একটি সংগঠন, সবচেয়ে প্রাচীন সংগঠন হিসেবে ঠিকে আছে। মুক্তিযুদ্ধের সময়ে যারা বাধা দিয়েছিল তাদের দোসরদের চক্রান্ত স্বাধীন দেশেও অব্যাহত আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved