1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ(৬) ও জোসনা বেগম(৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সাড়ে আটটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে।


নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে ও জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে। নিহত আবদুল্লাহ এবং জোসনা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।


স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল আবদুল্লাহ এবং জোসনা বেগম। খেলার ফাঁকে বাড়ির লোকজনের অগোচরে তারা দুইজনই পুকুরে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে তারা একজন অন্য জনকে বাঁচানোর চেষ্টা করে পুকুরের পানিতে ডুবে গেছে। এ কারণে দুজনের মৃত্যু হয়েছে।


এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুটি পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। এখন উভয় পরিবারের সদস্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved