1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এবার ওয়েব ফিল্মে দেখা যাবে রোশান-তমা জুটি - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

এবার ওয়েব ফিল্মে দেখা যাবে রোশান-তমা জুটি

গ্লোবাল প্রাইম বিনোদন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৫৭ Time View
চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা তমা মির্জা। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা তমা মির্জা জুটি এবার দেখা যাবে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া ওয়েব ফিল্ম ‘আনন্দী’ তে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে ওয়েব ফিল্মটির শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র সই হয়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ওয়েব ফিল্মটির গল্প আমাকে খুব টেনেছে। এ ধরনের ভালো একটি কাজের সঙ্গে থাকতে পারাটা ভাগ্যের ব্যাপার। দর্শকরা কাজটি পছন্দ করবেন আশা করছি।’

আরও পড়ুন- মিউজিক্যাল ফিল্মে অভিনেত্রী আঁচল

চিত্রনায়ক রোশান বলেন, ‘এই ওয়েব ফিল্ম-এর গল্পটি শিশু পাচার নিয়ে। যা কিনা একটি চলমান ক্রাইম। দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। ওয়েব ফিল্মটি দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘আনন্দী’ ওয়েব ফিল্ম রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। গল্প মাহমুদ হাসান শিকদারের। যৌথভাবে পরিচালনা করছেন মাসুদ মহিউদ্দিন, মাহমুদ হাসান শিকদার।

চুক্তিপত্রে সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রাশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved