1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

এ্যানি-সালাম কারামুক্ত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৮০ Time View

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিনে কারামুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা কারামুক্তি পান। এ সময় দলের নেতাকর্মীরা কারাফটকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে হাইকোর্টের জামিনের আদেশ পেয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় জামিননামা দাখিল করেন তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

এসময় আইনজীবী মহিউদ্দিন বলেন, এ্যানি ও সালামকে ছয়মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার (১৮ জানুয়ারী) হাইকোর্টের জামিনের আদেশ হাতে পেয়ে আমরা জামিননামা দাখিল করেছি। আশা করছি, আজই তারা কারামুক্তি পাবেন।

গতকাল (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ এ্যানি-সালামের জামিন বহাল রেখে আদেশ দেন।

প্রসঙ্গত: গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতে পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভী, আমানউল্লাহ আমান, এ্যানি, সালামসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved