1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে বিএসএমএমইউ’তে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২০৩ Time View

আজ সোমবার (১৯ এপ্রিল) আর্ন্তজাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা প্রতিরোধ সামগ্রী গ্রহণ করেন শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডাঃ এ. কে. এম মোশারফ হোসাইন, ট্রেজারার পফেসর ডাঃ মোঃ আতিকুর রহমান, রেজিস্টার প্রফেসর এ বিএম আবদুল হান্নান, প্রফেসর মোঃ আলী আজগর, প্রফেসর ডাঃ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এপেক্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, অতীত জাতীয় সভাপতি এপে. খুরশিদুল আলম অরুণ, জেলা -১ গভর্নর এপে. সুজিত কুমার সাহা সুব্রত, জেলা-২ এর গভর্নর এপে.মনিরুল ইসলাম, জাতীয় ট্রেজারার এপে. হারন-অর-রশিদ, সভাপতি এপে. কবির আহমেদ ক্লাব ঢাকা।করোনা প্রতিরোধ সামগ্রীর মধ্যে রয়েছে নেবুলাইজার মেশিন, নেবুলাইজার মাস্ক, সল্যুশন ,সার্জিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ক্লোরিন পাউডার। এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নিজাম উদ্দীন পিন্টু বলেন ইতোমধ্যে সারা দেশের ৭০টির বেশি জেলা ও উপজেলায় করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন- রাজধানীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

এ সময় উপস্থিত ছিলেন এই সেবা কার্যক্রমের সমন্বয়ক এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট এএসএম নাফিস খান রোহান এবং এপে.ডাঃ সুমাইয়া মাহনুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved