1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

এতিমদের সঙ্গে ইফতার করলো সিদ্ধিরগঞ্জ ডক্টরস ইউনিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী এমবিবিএস ও বিডিএস চিকিৎসকদের সংগঠন “সিদ্ধিরগঞ্জ ডক্টরস ইউনিটি”। বুধবার (৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের তাজমহল কমিউনিটি সেন্টারে হিরাঝিল এলাকার এক মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে এ ইফতারের আয়োজন করা হয়।



এর আগে দোয়ার মাধ্যমে সকল চিকিৎসক এবং তাদের পরিবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা এবং সংগঠনটির সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক অধ্যাপক ডা. শাফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব ডা. আল ওয়াজেদুর রহমান, সহকারি অধ্যাপক ডাঃ রাশেদুল কবির, ডাঃ শাহানা সুলতানা রুপা, সহকারী অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডাঃ আবু ইউসুফ শাকিলসহ প্রায় ৫০ জন চিকিৎসক অংশ নেন।



উক্ত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সাংবাদিকদের পক্ষে অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতি সিপলু উপস্থিত থেকে সিদ্ধিরগঞ্জে এরকম একটি চিকিৎসকদের সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সেই সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকা জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাজু সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনার পাশাপাশি সবসময় সংগঠনটির সঙ্গে থাকার ইচ্ছা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved